শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
বাংলাদেশকে ডিজেল দেবে কি না, বিবেচনা করছে ভারত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:০১ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে ডিজেল সরবরাহের একটি অনুরোধ পেয়েছে ভারত। বর্তমানে এই অনুরোধটি নয়াদিল্লি বিবেচনা করছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই বিষয়টি জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে ডিজেল সরবরাহের আগে ভারত তার নিজস্ব মজুত এবং তেল শোধনাগারগুলোর পরিশোধন সক্ষমতা খতিয়ে দেখবে। মূলত নিজেদের অভ্যন্তরীণ চাহিদা ও সক্ষমতা নিশ্চিত করেই নয়াদিল্লি বাংলাদেশের এই অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ আরও বেশ কিছু দেশ থেকেও পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ পেয়েছে ভারত। বর্তমানে সেই দেশগুলোর আবেদনও পরীক্ষা করা হচ্ছে।

এর আগের দিন বুধবার, জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা।

সূত্র: রয়টার্স

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ডিজে   ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close