রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
জাতীয়
১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে : এ্যানি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিল না। ১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে। বর্জ্য আবর্জনা পরিষ্কার আমাদের করতে হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, “দখলমুক্ত করা হবে খাল। এ খাল খনন কার্যক্রম শুরু হলে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সচেতন মহলকে। দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা দেশবাসীর সহযোগিতা চাই।”

তিনি বলেন, “১৬ মার্চ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ইতোমধ্যে আমরা লক্ষ্মীপুরের ৩টি খাল পরিদর্শন করছি।”

এ্যানি বলেন, “সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, আমরা যে খাল খনন কার্যক্রম হাতে নিয়েছি, সবার আগে খালগুলোতে যে হারে বর্জ্য আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করতে হবে। অবৈধ দখলমুক্ত করতে হবে। তাহলে জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। নয়তো জনগণ সুফল পাবে না।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   এ্যানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close