শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে ১৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:০১ পিএম আপডেট: ১৩.০৩.২০২৬ ৪:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ ১ হাজার ৭০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচিত পরিবারের মাঝে এসব খাবার বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার (১৩ মার্চ) দিনব্যাপী সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ, শোভাগঞ্জ ডিগ্রি কলেজ ও শিবরাম স্কুল অ্যান্ড কলেজে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘রেডি টু ইট কুকড ফুড (বিফ পাউচ)’ শীর্ষক এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান)। এতে অর্থায়ন করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা হিউম্যান আপিল–ইউকে।
  
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম, অ্যাসোসিয়েশন ফর মাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্কের (আমান) প্রতিনিধি ডা. মো. আব্দুল গাফফার, মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন সজিব, তারাপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. মামুনুর রশিদ, বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি একেএম নাজমুল হুদা, স্বেচ্ছাসেবক আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ প্রমুখ।

আয়োজকরা জানান, মানবিক কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী পরিবারের মাঝে প্রস্তুত খাবার বিতরণ করা হয়েছে, যাতে তারা জরুরি পরিস্থিতিতে সহজেই পুষ্টিকর খাবার খেতে পারেন।
 
তারা আরও জানান, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ    খাদ্যসামগ্রী    বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close