রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভালুকায় গাড়িচাপায় শিশু নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:২৪ পিএম
নিহত ইভা আক্তার | ছবি: প্রতিনিধি

নিহত ইভা আক্তার | ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইভা আক্তার নামে সাড়ে সাত বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
   
শুক্রবার (১৩ মার্চ) উপজেলার ভরাডোবা-উথুরা সড়কের মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাঘাডোরায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইভা আক্তার উপজেলার নিঝুরী গুচ্ছ গ্রামের মানিক ফকিরের মেয়ে ও মারকাজুল উলুম মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। 
 
ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, ইভা আক্তার তার চাচার অটোরিকশাযোগে চাচীর সঙ্গে চাচার শ্বশুরবাড়ি যাওয়ার পথে সামনে থেকে একটি ড্রাম ট্রাক আসতে দেখে অটোরিকশাটি হঠাৎ থামানো হয়। এ সময় ইভা রাস্তায় ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তার মাথা ও ঘাড়ের ওপর দিয়ে চলে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিল্লাল হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা    গাড়িচাপা    শিশু    নিহত    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close