শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ওভারটেক করতে গিয়ে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চালকসহ আহত হয়েছেন দুইজন।
 
শুক্রবার (১৩ মার্চ) সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক হেলপার জামাল সরদার বাগেরহাটের দৈবঙ্গহাটি গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।

পুলিশ জানায়, পাবনা ও খুলনাগামী আলু ও সুপারি বোঝাই দুইটি ট্রাক ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এতে খুলনাগামী ট্রাক উল্টে হেলপার জামাল সরদার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় চালকসহ আরও দুইজন আহত হন।
    
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। সেই সাথে ট্রাক দুইটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   ট্রাক    সংঘর্ষ    হেলপার    নিহত    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close