মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না : সংস্কৃতি প্রতিমন্ত্রী
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘দৌলতদিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না। মৌসুমি কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এগুলো বন্ধ করতে হবে। ভাড়ার তালিকা টাঙানো থাকবে। আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই। যারা ঈদে বাড়িতে আসবে, ঘাটে পা রাখলেই যেন সেই পরিবর্তন লক্ষ্য করতে পারে।’

শুক্রবার (১৪ মার্চ) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
        
সভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। এই সাত দিনে শুধু মাদক সেবনকারীদের ধরা হয়েছে। কিন্তু বড় কোন মাদক কারবারিকে ধরা হয়নি। আমরা মাদক নির্মূল করতে চাই। ঈদে সরকারি অনুদানের চাল যেন প্রকৃত অভাবিরা পায়, সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে। এই দশ কেজি চাল যেন দলীয় নেতাকর্মীরা তাদের আত্মীয়-স্বজনদের মাঝে বন্টন না করেন সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
   
তিনি বলেন, ‘সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়েছে। মাদকের ফলে যুব সমাজ নষ্ট হবে। এর ফলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সরকার অফিস-আদালতের দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়।’ 
   
প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের যে সমস্ত কার্যক্রম আছে, সেগুলো টাঙানো থাকবে। এতে জনগণ তাদের নায্য অধিকার বুঝে নিতে পারবে। আপনারা প্রতিটি দপ্তর এই অর্থ বছরে কী করলেন, সেটার জবাবদিহিতা থাকতে হবে। এতে প্রতিটি এলাকার মানুষ তা জানতে পারবে। তা না হলে আপনাদের সম্পর্কে মানুষ যেটা বলে, সেটা সত্য হিসেবে ধরে নিতে হবে।’ 
  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ভূমি কর্মকর্তা মো. মুনতাসি হাসান খান, উপজেলা পরিবার ও পরিকল্পনার ডা. মারুফ, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্ননীল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়ন্ত দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা আবু বক্কর।

আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার (ওসি) ইনচার্জ মো. মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ান, সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মিঠু ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  দৌলতদিয়া    অতিরিক্ত ভাড়া    চাঁদা    সংস্কৃতি প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close