সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
জাতীয়
মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী নুর
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। 

তিনি বলেছেন, ‘জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও এশিয়ার বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড ও কম্বোডিয়ায় আমাদের শ্রমবাজার কীভাবে আরও বিস্তৃত করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।’

​শুক্রবার (১৩ মার্চ) বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

​চলমান বৈশ্বিক উত্তেজনা এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে অনুষ্ঠানে নুরুল হক বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বর্তমানে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের অনেক প্রবাসী ভাই ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন, অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এই জটিলতা নিরসনে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাথে নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছি।’

‘ইতোমধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আটকে পড়া শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের এই সুবিধা পেতে অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। সৌদি আরবসহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে থাকা বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারেও সরকার সচেষ্ট রয়েছে।’

​মুন্সীগঞ্জের স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘আমি জানি মুন্সীগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকার জনশক্তিকে দক্ষ শ্রমিকে রূপান্তর করতে এখানে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা আমার রয়েছে আমাদের। এছাড়া মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও মাদক এই জেলার প্রধান সমস্যা। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাব আপনারা এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।’

​মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ কামরুজ্জামান রতন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, ইসহাক আলী, মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্যের বাইরে   শ্রমবাজার সম্প্রসারণ   প্রতিমন্ত্রী নুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close