শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফিলোন পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডস এবং ফিলোন ডেভেলপমেন্ট পিএলসির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বড়বাঘা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশিদ সোনা। উদ্বোধনী বক্তব্য দেন কোম্পানির প্রতিষ্ঠাতা এসএম ফখরুল আলম। অতিথি ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।

অনুষ্ঠানে মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতা জাগ্রত করার শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই ফিলোন পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডস প্রতি বছর এলাকার মানুষ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করে থাকে।’

ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সমাজের কল্যাণমূলক কাজে আরও বেশি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাগাতিপাড়া   ফিলোন পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডস   ইফতার মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close