শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গোয়ালন্দে জ্বালানি তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার হামিদ মৃধার হাট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মুনতাসির হাসান খান। 
    
উপজেলার হামিদ মৃধার হাট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ ডিজেল সংগ্রহ করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীনভাবে মজুত করা প্রায় ১ হাজার ৮০০ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া যায়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ও ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুত রাখায় ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
   
মুনতাসির হাসান খান বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মজুতকৃত তেল নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার শর্তে ওই ব্যবসায়ীর কাছে মুচলেকা নেওয়া হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান চলবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গোয়ালন্দ    জ্বালানি তেল    মজুত    জরিমানা    ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close