সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
সৈয়দপুরে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:০১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পবিত্র রমজান উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সামাজিক সংগঠন অল ইন ওয়ান ৮৯’-এর উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার (১৩ মার্চ) সকালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের মাঠে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মো. এজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক আহ্বায়ক জিএম কামরুল হাসান শামীম, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক হারুন অব রশিদ, কোষাধ্যক্ষ আরমান হোসেন, দপ্তর সম্পাদক মো. সেকেন্দার আলী, মো. আবু সাঈদ টিটু, রুহুল আমিন প্রমুখ।
  
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার এক হাজার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে চাল ১০ কেজি, তেল এক লিটার, মশুর ডাল, চিনি, সেমাই ও নগদ ২০০ করে টাকা দেওয়া হয়েছে।
    
উল্লেখ্য, অল ইন ওয়ান ৮৯ মূলত এসএসসি ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটি যাত্রার শুরু থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নানা রকম কর্মসূচি আয়োজন করে আসছে।
 
কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর    দরিদ্র    খাদ্য    বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close