শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাগুরায় ঝড়ে গাছের ডাল পড়ে ২ যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরায় ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর পড়ায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার নারকেল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে প্রান্ত দত্ত (২৬) ও একই উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুল মোল্যার ছেলে মাহবুব (২৭)।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, শুক্রবার রাতে প্রান্ত দত্ত ও মাহবুব একই মোটরসাইকেলে করে নাকোল এলাকা থেকে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে একটি গাছের মরা ডাল ভেঙে তাদের মোটরসাইকেলের ওপর পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

মর্মান্তিক এ ঘটনায় শ্রীপুর উপজেলার নাকোল ও ঘাসিয়াড়া গ্রামে নিহত দুই যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মাগুরা   যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close