শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রমজানে আমাদের ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনের শিক্ষা রয়েছে : ড. ইকবাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:১৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন বলেছেন, রমজান আমাদের নানাভাবে শিক্ষা দেয়। রমজানে আমাদের ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনের শিক্ষা রয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ফতুল্লার দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. ইকবাল হোসেন অবকাঠামো ও শিক্ষার গুণগত মানসহ সার্বিক উন্নয়নে বিদ্যালয়ের জন্য সহযোগিতামূলক ভূমিকা রাখতে সাবেক সব শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান।

শতবর্ষী এ স্কুলের প্রধান শিক্ষক আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর জেলা আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

ইফতার মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম জানান, দ্বিতীয় বছরের মতো প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজনটি ধারাবাহিকভাবে করা হবে। ইফতার মাহফিলে বিভিন্ন ব্যাচের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।

আয়োজক কমিটির সদস্য নিলয় হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম খাঁ, রাতুল শেখ ও জুবায়ের প্রমুখ। 

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রমজান   রাষ্ট্রীয়   জীবন   শিক্ষা   ইকবাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close