শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিবসহ অন্যান্যরা।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, “একাডেমিক কার্যক্রম চালু করার ইচ্ছে ছিল। অনেক চেষ্টার পর তা সফল হয়েছে। দুই বিষয়ে পাঠদানের অনুমতি মিলেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে। অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণিকক্ষে পাঠদানের উপযোগী ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আরও কয়েকটি বিষয়ে পাঠদানের অনুমোদনের অপেক্ষা রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ইফতার মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close