শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
হাটহাজারীতে কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
হাটহাজারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাটহাজারীতে তালা বদ্ধ রুমে অয়ন দাশ (৩৫) নামে এক সেলুন কর্মচারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ামুখ বাজারের পাশে দ্বিতীয় তলা বিল্ডিংয়ের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডশ্চরী এলাকার নেপাল দাশের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়ামুখ বাজারে ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে তিনি মডেল থানার পুলিশকে ঘটনা অবহিত করেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী এবং এসআই সালাউদ্দীনসহ সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এর পর তালা বদ্ধ রুমের দরজা ভেঙে প্রবেশ করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু জানান, বোয়ালিয়ামুখ বাজারে ব্যাচেলর ভাড়াটিয়ার বাসা থেকে লাশের দুর্গন্ধ বের হচ্ছিল। জানা গেছে, এখানে একজন হিন্দু নাপিত গ্রামে রাউজান থেকে ভাড়ায় থাকতেন।

ইতিমধ্যে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করা হয়েছে, এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে আশ্বস্ত করেছেন।

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত জানা যাবে পরে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কর্মচারী   অর্ধগলিত   মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close