সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
বুড়িচংয়ে ৫০০ লিটার চোরাই ডিজেলসহ ৫ জন গ্রেফতার
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বুড়িচংয়ে পিকআপে করে পাচারের সময় প্রায় ৫০০ লিটার চোরাই ডিজেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরা বাজারস্থ মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশ্যে নাজিরা বাজারের মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন থেকে ড্রামভর্তি ডিজেল একটি পিকআপযোগে অন্যত্র নিয়ে যাচ্ছিল। এই সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় একটি নীল রঙের পিকআপে থাকা একটি প্লাস্টিকের ড্রাম ও দুটি লোহার ড্রামে ভর্তি মোট ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৫০ হাজার ৬০ টাকা।

এছাড়া একটি পুরাতন সাকুরা জেনারেটরও উদ্ধার করা হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নিহার বড়াল (৩৯), রাকিব হোসেন (২৪), মো. নুর উদ্দিন (২৮), মো. ইসমাইল হোসেন (২৬) এবং রতন চন্দ্র দাস (৫০)। তাদের বাবার নাম এবং জেলার নাম পুলিশ সূত্রে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে দেশের চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে কালোবাজারির উদ্দেশ্যে তারা ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন।।

গ্রেফতারকৃত রতন চন্দ্র দাস ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডিজেল   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close