রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
পোরশায় যে কোন মূল্যে ডাকাত প্রতিরোধ অব্যাহত থাকবে : তারিকুল ইসলাম
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:৫৮ পিএম

পোরশা উপজেলায় যে কোনো মূল্যে ডাকাত প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পোরশা উপজেলায় সব থেকে বেশি সমস্যা হলো রোড ডাকাতি। সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহনের পথরোধ এবং মানুষকে জিম্মি করে ডাকাতি করা পোরশায় একটি সাধারণ বিষয়।

পুলিশ বেশ কয়েক মাস ধরে এখানে ডাকাতি বন্ধে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ডাকাতি কমানো সম্ভব হয়েছে এবং যে কোনো মূল্যে ডাকাত প্রতিরোধ অব্যাহত থাকবে। পোরশা থানায় ইতোমধ্যে কয়েকটি ডাকাতি মামলা দায়ের হয়েছে এবং বেশ কয়েকজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। ডাকাতি বন্ধ রাখতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পোরশার গুরুত্বপূর্ণ সব সড়কে পুলিশি টহল দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) নওগাঁর পোরশা থানা পুলিশের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন নওগাঁ জেলা ও পোরশা থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পোরশা   ডাকাত   প্রতিরোধ   তারিকুল ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close