রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈদের পর আর দেশে ফেরা হলো না নূরনবীর
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা নূরনবী সরকার (২৮) রয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রবাস জীবনে একবারও দেশে ফেরা হয়নি তার। ঈদুল ফিতরের পর দেশে ফেরার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাকে ফিরতে হচ্ছে কফিনবন্দি হয়ে।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের দ্বিগুরা শহরের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিক কোয়ার্টারে এই মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নূরনবী সরকারসহ পাঁচ বাংলাদেশি নিহত হন এবং আরও দুজন আহত হন।

শুক্রবার তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

নিহত নূরনবী সরকার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে।

তিন বোনের পর পরিবারের সবার ছোট ছিলেন তিনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র ১৮ বছর বয়সে ২০১৬ সালে মালদ্বীপে পাড়ি জমান নূরনবী। সেখানে একটি প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

নূরনবীর বাবা আব্দুস সামাদ বলেন, “মরদেহ দেশে আনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি। তবে সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও থানা পুলিশ বিষয়টি খোঁজখবর রাখছে।”

এ বিষয়ে প্রবাসী কল্যাণ সেন্টার বগুড়ার সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, “নিহতের পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঈদ   নূরনবী   বগুড়া   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close