শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৫৯ পিএম আপডেট: ১৪.০৩.২০২৬ ৩:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইনক্রিমেন্ট কম দেওয়ার অভিযোগে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাস্টার চ্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা।

শনিবার (১৪ মার্চ) সকালে নাওজোড় উড়াল সড়কের নিচে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, নাওজোড় এলাকার মাস্টার চ্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে প্রত্যাশার তুলনায় কম ইনক্রিমেন্ট পান। এর প্রতিবাদে সকাল সাড়ে ১২টার দিকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তারা নাওজোড় উড়ালসড়কের নিচে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তাদের বুঝিয়ে দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

এ সময় শ্রমিকরা ১০ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— সরকার নির্ধারিত বকেয়া তিন মাসের বেতন পরিশোধ, বিকেল ৫টার পর কাজ করলে ওভারটাইম প্রদান, বাৎসরিক বোনাস বেসিক বেতনের অর্ধেক দেওয়া, কাজের রেট বৃদ্ধি, সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ, শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করা এবং চাকরি ছেড়ে দিলে তিন মাসের বেতন পরিশোধ করা।

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ঢাকা-টাঙ্গাইল   শ্রমিক   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close