রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      
দেশজুড়ে
নরসিংদীতে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড, ঘোড়াশাল রেলওয়ে স্টেশন ও কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) দুপুরে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে  সুবিধাবঞ্চিত এসব শিশুর হাতে ঈদের রঙিন জামা তুলে দেন। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

এসময় মোস্তাফিজুর রহমান পাপন  বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ। ঈদে রঙিন জামা বিতরণ করে পথশিশুর মাঝে হাঁসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। সমাজের সবাই এগিয়ে এলে আরো অনেক শিশুর জীবন বদলে যেতে পারে।’

নতুন জামা পেয়ে পথশিশু তিন্নি বলেন, ‘আমি ঈদের নতুন জামা পাইছি অনেক খুশি লাগতাছে।’

অপর শিশু ফাতেমা বলেন, ‘ঈদের নতুন জামা পেয়ে খুব ভালো লাগছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   পথশিশু   ঈদবস্ত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close