শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
পবায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:১২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ কর্মসূচির উদ্বোধন করেন।

রাজশাহী জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু বলেন, ‘ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী সারাদেশে আজ থেকে প্রত্যেক শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযান শুরু হয়েছে।’

‘তারই ধারাবাহিকতায়, রাজশাহীর অনেক প্রাচীন বারনই নদীর খাল পরিষ্কারের মাধ্যমে রাজশাহী তথা বাংলাদেশের মানুষকে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য আজকে এই কর্মসূচির উদ্বোধন করা হলো।’

প্রধান অতিথির বক্তৃতায় অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের মৎস্য চাষ, কৃষি জমিতে সেচ সুবিধা ও প্রাকৃতিক বৈচিত্র ফিরিয়ে আনার জন্য যে কর্মসূচি পালন করেছিলেন, আমরা সেটাও পালন করছি।’

রাজশাহী বিভাগীয় কমিশনার আনম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সাংসদ শফিকুল হক মিলন, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পবা   খাল পরিষ্কার   পরিচ্ছন্নতা কর্মসূচি   ভূমিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close