সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      
দেশজুড়ে
রাজবাড়ীতে তেল সংকটে বন্ধ দূরপাল্লার যানবাহন, পাম্পে দীর্ঘ অপেক্ষা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডিপো থেকে তেল না আসায় রাজবাড়ীর পেট্রোল পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে না কোনো ধরনের জ্বালানি তেল। ফলে তেল সংকটে বন্ধ রয়েছে দূরপাল্লার অনেক যানবাহন।

শনিবার (১৪ মার্চ) রাজবাড়ী শহরের পেট্রোল পাম্পগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।
 
এ সময় তেলের জন্য আগের দিন থেকে পাম্পে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দূরপাল্লার বেশ কিছু যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ডভ্যানকে। তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন মোটরসাইকেল চালকরা।
 
জানা গেছে, তেল না থাকায় রাজবাড়ী জেলার প্রায় সকল পেট্রোল পাম্পে শুক্রবার বিকালের পর থেকে ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে রাজবাড়ী হতে ঢাকা, খুলনাসহ দূরপাল্লার বিভিন্ন রুটে চলাচলরত অনেক যাত্রীবাহী বাস ও ট্রাক তেলের জন্য আগের দিন থেকে পাম্পে দাঁড়িয়ে রয়েছে।
 
এনজিওকর্মী রুমন শেখ বলেন, ‘আমি একজন এনজিওকর্মী। কাজের প্রয়োজনে আমাকে পুরো জেলা ঘুরে বেড়াতে হয়। ২০০ টাকার তেলে আমার কিছুই হয় না। তাছাড়া পাম্পে পাম্পে ঘুরতে বা সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিতে সময় চলে যায় ও কাজের ব্যাঘাত ঘটে। সকাল থেকে শহরের কোনো পাম্পে তেল পাচ্ছি না। মোটরসাইকেল ঠেলে পাম্পে এসে দাঁড়িয়ে আছি। কখন তেল পাব, আর কখনই বা ফিল্ডে যাব। এভাবে চলা যায় না। এর সমাধান কোথায়?’
 
সরকার পরিবহনের চালক খায়রুল ইসলাম বলেন, ‘তেলের জন্য গতকাল থেকে পাম্পে সিরিয়ালে আছি, কিন্তু এখনো তেল পাইনি। সিরিয়ালে না থাকলে তেল পাওয়া যাবে না, তাই পাম্পেই দাঁড়িয়ে আছি। নিয়মিত আমাদের গাড়ি রাজবাড়ী থেকে খুলনা যায়। গতকাল গাড়িতে যাত্রী ওঠানোর পরও তেলের অভাবে তাদের নামিয়ে দিতে হয়েছে। আজও যেতে পারিনি। এভাবে চলতে থাকলে আমরা বড় সমস্যায় পড়ে যাব।’
 
সৌহার্দ্য পরিবহনের কাজী রিমন বলেন, ‘তেলের অভাবে আজ দুই দিন ঢাকার ট্রিপ মারতে পারছি না। যাত্রী নামিয়ে তেলের জন্য পাম্পে বসে আছি। সামনে ঈদ, যাত্রী পরিবহন করতে হবে। কিন্তু তেলের সমস্যা থাকলে সবাই ভোগান্তিতে পড়ব।’

কাভার্ডভ্যান চালক আব্দুস সালাম বলেন, ‘ঢাকা থেকে মালামাল নিয়ে এসে গতকাল কালুখালীতে নামিয়েছি। এরপর কয়েকটি পাম্পে ঘুরেও তেল না পেয়ে শেষ পর্যন্ত পলাশ পাম্পে এসে বিকাল থেকে দাঁড়িয়ে আছি। তেল না পেলে যাওয়ার কোনো উপায় নেই। আমার ভাড়া রয়েছে, কিন্তু তেলের অভাবে যেতে পারছি না।’

রাজবাড়ী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হাফিজুল ইসলাম মিলন ও পলাশ ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার রুদ্র জানান, গতকাল থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল—কোনো ধরনের তেলই নেই। আজও তেল আসার সম্ভাবনা নেই। কিন্তু যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন এবং মোটরসাইকেল চালকরা পাম্পে এসে ভিড় করছেন। চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল আসছে না, ফলে আমরা নিয়মিত সরবরাহ পাচ্ছি না। এ অবস্থায় আমরাও বিপদে আছি। 

তারা আরও জানান, ডিপো থেকে তেল এলেই সবার মধ্যে দেওয়ার চেষ্টা করব। তবে তেল এলেও ডিজেল, পেট্রোল ও অকটেন মিলিয়ে মাত্র প্রায় ৯ হাজার লিটার পাওয়া যায়, যা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  তেল    যানবাহন   পাম্প    অপেক্ষা    জ্বালানি    সংকট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close