শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
নওগাঁয় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম
নিহত  মেহেদী হাসান

নিহত মেহেদী হাসান

নওগাঁর পোরশা উপজেলায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার নিতপুর মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। 

শনিবার (১৪ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টারপাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও মাস্টারপাড়া এলাকার ট্রাক্টর চালক জসীম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টাঙাতে গেলে মেহেদী হাসানকে একটি সাপ কামড় দেয়। একটু পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সাপে কামড়ানোর ভ্যাকসিন দেওয়া হয়। তারপরও শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘সাপের কামড়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  সাপ    কামড়   মাদ্রাসা    ছাত্র    মৃত্যু    পোরশা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close