শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
থ্যালাসেমিয়া রোগীদের জন্য নওগাঁ ব্লাড সার্কেলের দোয়া ও ইফতার মাহফিল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁয় থ্যালাসেমিয়া রোগীদের কল্যাণ ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল।

শুক্রবার (১৩ মার্চ) নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে এই মানবিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির স্বেচ্ছাসেবী, উপদেষ্টা, অতিথিবৃন্দ ও থ্যালাসেমিয়া রোগীরা উপস্থিত ছিলেন। 

এ সময় তারা থ্যালাসেমিয়া রোগীদের সার্বিক সুস্থতা কামনা ও থ্যালাসেমিয়া প্রতিরোধে দোয়া করেন।

দোয়া মাহফিলে নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, ‘থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য রক্ত-সম্পর্কিত রোগ। আক্রান্ত রোগীদের নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। নওগাঁ ব্লাড সার্কেল এই রোগীদের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের (বিআরএফ) সর্বশেষ গবেষণা অনুযায়ী বাংলাদেশে থ্যালাসেমিয়া পেশেন্টের সংখ্যা এক লাখ। বিয়ের পূর্বেই বাহক পরীক্ষার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। সরকারের উচিত হবে বিনামূল্যে বাহক টেস্ট ও আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা।’

উল্লেখ্য, নওগাঁ ব্লাড সার্কেল ২০১৭ সাল থেকে রক্তদানে সচেতনতা বৃদ্ধিসহ আর্তমানবতার সেবায় কাজ করে আসছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  থ্যালাসেমিয়া   নওগাঁ ব্লাড সার্কেল   ইফতার    মাহফিল   বিআরএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close