শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
আরও পাঁচ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের আরও পাঁচ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া। 

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানী সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি কর্পোরেশনে, মো. মাহফুজুর রহমান রাজশাহী সিটি কর্পোরেশনে, মো. রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর সিটি কর্পোরেশনে ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এর ধারা ২৫ ক’-র উপধারা (১)’-অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এর ধারা ২৫ ক’-র উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।’

নিয়োগ পাওয়া সবাই বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে।

এর পূর্বে, গেল ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ছয়টি সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটিতে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। 

এ নিয়ে মোট ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিলো সদ্য নির্বাচিত বিএনপি সরকার। এর বাইরে আছে কেবল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সেখানে আদালতের রায়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  সিটি কর্পোরেশন   নতুন প্রশাসক নিয়োগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close