রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কাপাসিয়ায় আলেমদের মাঝে কুরআনের তাফসির বিতরণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আলেম সমাজের মাঝে পবিত্র কুরআনের তাফসির গ্রন্থ বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মোট ৫০ জন আলেম-ওলামার মাঝে কুরআনের তাফসির বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার বারাব বায়তুল আকসা জামে মসজিদ মাঠে এসব তাফসির গ্রন্থ বিতরণ করা হয়।
 
ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পাঠান, মমতাজ উদ্দিন প্রমুখ।
  
অনুষ্ঠানে ইকবাল হোসাইন বলেন, ‘কুরআনের সঠিক অর্থ ও ব্যাখ্যা জানা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনের তাফসির অধ্যয়নের মাধ্যমে মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। এতে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়।’
 
তিনি আরও বলেন, ‘শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও মানবসেবামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম চলবে।’

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া    কুরআন    তাফসির  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close