সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
রসিকের নতুন প্রশাসক মাহফুজ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:০৭ পিএম আপডেট: ১৪.০৩.২০২৬ ৭:১৮ পিএম
মাহফুজ উন নবী চৌধুরী | ছবি : রংপুর ব্যুরো চিফ মো. নাজমুল ইসলাম নিশাত

মাহফুজ উন নবী চৌধুরী | ছবি : রংপুর ব্যুরো চিফ মো. নাজমুল ইসলাম নিশাত

মাহফুজ উন নবী চৌধুরীকে রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানী সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম।

মাহফুজ উন নবী চৌধুরী স্থানীয় বিএনপি নেতা বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়ে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এর ধারা ২৫ ক’-র উপধারা (১)’-অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এর ধারা ২৫ ক’-র উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।’

শনিবার মোট পাঁচ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বাকিরা হলেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি কর্পোরেশনে, মো. মাহফুজুর রহমান রাজশাহী সিটি কর্পোরেশনে, মো. রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রসিকের নতুন প্রশাসক   মাহফুজ চৌধুরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close