রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ইউসুফ মোল্লা কুসিকের নতুন প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:২৯ পিএম আপডেট: ১৪.০৩.২০২৬ ৭:৩৫ পিএম
মো. ইউসুফ মোল্লা | ছবি : সংগৃহীত

মো. ইউসুফ মোল্লা | ছবি : সংগৃহীত

মো. ইউসুফ মোল্লাকে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানী সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম।

মো. ইউসুফ মোল্লা স্থানীয় বিএনপি নেতা বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়ে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এর ধারা ২৫ ক’-র উপধারা (১)’-অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এর ধারা ২৫ ক’-র উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।’

শনিবার মোট পাঁচ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি কর্পোরেশনে, মো. মাহফুজুর রহমান রাজশাহী সিটি কর্পোরেশনে, মো. রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ও মাহফুজ উন নবী চৌধুরী রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইউসুফ মোল্লা   কুসিকের নতুন প্রশাসক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close