সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
জাতীয়
দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য : ত্রাণমন্ত্রী আসাদুল
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:০১ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘দীর্ঘদিন অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণ যে আন্দোলন করেছে, তাদের সেই আকাঙ্ক্ষা ও দাবি বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা যারা রাজনীতি করি এবং আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।’

শনিবার (১৪ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে খেদাবাগ একরামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘চলমান প্রতিটি প্রকল্প সরকারের নির্ধারিত এস্টিমেট ও ডিজাইন অনুযায়ী সম্পন্ন করতে হবে। ডিজাইনের সামান্যতম ব্যত্যয় ঘটলে বা কাজে অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষের আমানত নিয়ে কোনো ছিনিমিনি খেলা যাবে না।’
  
তিনি বলেন, ‘এক সময় আমি নিজে মাটি কেটে রাস্তা ঠিক করেছি। এই এলাকার মানুষ বর্ষাকালে যে কষ্ট ভোগ করে, তা দূর করতে আমরা প্রতিটি রাস্তা পাকা করার কাজ দ্রুত সম্পন্ন করছি। এতে যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্য বাড়বে ও শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে। নদী ভাঙন রোধে আমরা পানি উন্নয়ন বোর্ডে প্রায় ৩৫০ কোটি টাকার একটি ডিপিপি জমা দিয়েছি। আমি নিজে প্ল্যানিং কমিশনের সঙ্গে কথা বলেছি। এটি অনুমোদিত হলেই এলাকার নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান সম্ভব হবে।’

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি    মানবিক    ত্রাণমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close