রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনার ভাঙন রোধে তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী এ্যানি
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় চলমান ৩১ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রামগতি উপজেলার আলেকজেন্ডার নদীরপাড়ে পৌঁছান তিনি। সেখানে চলমান বাঁধ নির্মাণকাজের অগ্রগতি, কয়েকটি স্পটে হেঁটে  সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসমদ ও ১৩তম জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর -১ (রামগঞ্জ) আসনের সাংসদ মো. সাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) সহ-সভাপতি  ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, রমগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল প্রমুখ।

পরিদর্শন শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘উপকূলীয় অঞ্চলের প্রধান সমস্যা নদীর বাঁধ।’

আগামীতে যেন এই বাঁধ দৃশ্যমান হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সে লক্ষ্যে দ্রুত কাজ শেষ করার কঠোর নির্দেশ দেন তিনি। 

কাজের গুণমান বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকারও পরামর্শ দেন মন্ত্রী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনার ভাঙন রোধ   তীর রক্ষা বাঁধ   পরিদর্শনে মন্ত্রী এ্যানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close