রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
শ্রীমঙ্গল থানায় ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম আপডেট: ১৪.০৩.২০২৬ ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) বিকালে থানার কম্পাউন্ডে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন, যা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে।’

তিনি ভবিষ্যতেও পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। 

সাংবাদিকরা বলেন, ‘পুলিশের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক থাকলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়।’

অনুষ্ঠানে আগামীতেও সংবাদকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।। 

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও যুগান্তরের প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ও খোলা কাগজের মৌলভীবাজার অফিসের নিজস্ব প্রতিবেদক মো. এহসানুল হক, সাবেক সহসভাপতি কাওছার ইকবাল, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী, দিনকালের প্রতিনিধি রুবেল আহমদ, আমাদের সময়ের প্রতিনিধি আবুজার রহমান বাবলা, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি শামছুল ইসলাম শামিম, প্রথম আলোর প্রতিনিধি শিমুল তরফদার, ইত্তেফাকের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আমার দেশের প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আব্দুর রব, মানবজমিন প্রতিনিধি জামাল আহমদ, মানবকণ্ঠ প্রতিনিধি মো. আল আমিন, রুপালী বাংলাদেশ প্রতিনিধি কাওছার আহমদ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল থানা   ইফতার মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close