সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
জাতীয়
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন। হাসপাতালে শিশুর জন্ম হলে সেখান থেকে শিশু চুরি হয়ে যাচ্ছে, সেখানে পুলিশ দরকার। কবর থেকে কংকাল চুরি হয়ে যাচ্ছে, লাশ চুরি হয়ে যাচ্ছে, সেখানেও পুলিশ দরকার। পুলিশ ছাড়া এই সমাজ চলবে না। কার্যকরী উন্নয়নমূলক সমাজ গঠনে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

শনিবার (১৪ মার্চ) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আলী হোসেন আরও বলেন, ‘আপনারা পুলিশকে সহযোগিতা করুন। সেই ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে বাংলাদেশে না থাকে, সে জন্য কাজ করছি প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে। তিনি নির্দেশনা দিয়েছেন,  বাংলাদেশের পুলিশ হবে সৎ, মানবিক পুলিশ ও জনগণের বন্ধু।’

‘একটি ঐতিহাসিক ও চমৎকার নির্বাচনের মাধ্যমে দেশে সর্বজন গ্রহণযোগ্য ও বিশ্বস্ত সরকার গঠিত হয়েছে। অথচ কিছু লোক নিজেদের স্বার্থে এই অর্জনকে ম্লান করতে অপপ্রচার করছে।’

এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

থানায় আসা বিচারপ্রার্থীদের সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা দিয়ে আলী হোসেন বলেন, ‘কোনো বিচারপ্রার্থী যেন থানা থেকে অসন্তুষ্ট হয়ে ফিরে না যান। পুলিশকে আরও পেশাদার মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।’

ডিজিটাল (সাইবার) প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্তির ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে উল্লেখ করে আলী হোসেন অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে আইজিপি বলেন, ‘৯৯ ভাগ শ্রমিকই নিরীহ, তারা শান্তিপূর্ণভাবে কাজ করতে চান। কিন্তু মাত্র ১ ভাগ উস্কানিদাতার কারণে অস্থিরতা তৈরি হয়। এসব উস্কানিদাতাদের চিহ্নিত করতে পারলে শিল্পখাতে স্থিতিশীলতা ফিরবে।’

যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‘আসন্ন ঈদযাত্রা সকলের সম্মিলিত চেষ্টায় স্বস্তিদায়ক হবে। এ জন্য পুলিশ বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের সাংসদ এম. মঞ্জুরুল করিম রনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো রাজনৈতিক নেতাকর্মী মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেয়া হবে না।’

আসন্ন ঈদে মানুষের ঘরমুখী যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। আরও বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসক আহমদ ভূঞা প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দোলনা থেকে কবর পর্যন্ত   পুলিশের প্রয়োজন   আইজিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close