রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:২৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বদিউল আলম (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।
 
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গহিরা-ফটিকছড়ি সড়কের ফটিকছড়ি পৌরসভার জোলাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত বদিউল আলম ফটিকছড়ি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের জোলাভিটা এলাকার মৃত আহমদুর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে বদিউল আলম বাড়ির পথে হাঁটছিলেন। এ সময় লেলাং থেকে বিবিরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। 

স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি    মোটরসাইকেল    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close