বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
রাসিকের নতুন প্রশাসক রিটনকে যে বার্তা দিলেন ভূমিমন্ত্রী মিনু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (১৪ মার্চ) নিয়োগের খবর আসার পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। 

শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, ‘মাহফুজুর রহমান রিটনকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রিটন অত্যন্ত স্নেহের। আগামী দিনে রাজশাহী মহানগরীকে সুন্দর ও সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তার প্রতি সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।’

মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ছিলেন। পরবর্তী তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে রাজশাহীসহ মোট পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়। অন্য চারটি সিটি কর্পোরেশন হল বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  রাসিকের নতুন প্রশাসক রিটনকে যে বার্তা দিলেন ভূমিমন্ত্রী মিনু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close