শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন, যমুনা ওয়েল মিলকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তেল উৎপাদনের দায়ে যমুনা ওয়েল মিল নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) দুপুরে শহরের জগৎ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

গোপন সংবাদের ভিত্তিতে জগৎ বাজার এলাকার যমুনা ওয়েল মিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল প্রস্তুত করছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।

ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘সরিষার তেল অনেক ক্ষেত্রে সরাসরি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই, এটি সরাসরি খাদ্যদ্রব্য হিসেবে বিবেচিত। এ কারণে অন্যান্য খাদ্যের মতোই সরিষার তেল স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রস্তুত করা বাধ্যতামূলক। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সতর্ক থাকতে বলা হয়েছে।’

তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অস্বাস্থ্যকর পরিবেশ   তেল উৎপাদন   যমুনা ওয়েল মিল   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close