শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
কবি সমর চক্রবর্তীর ৫৪তম জন্মদিন আজ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৫৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলা ভাষা-সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি সমর চক্রবর্তীর ৫৪তম জন্মদিন আজ। পেশায় তিনি একজন সাংবাদিক। কবিতার পাশাপাশি তিনি গল্প, প্রবন্ধ, নিবন্ধ ও গানও সমানভাবে লিখে চলেছেন।

কবির জন্ম ১৯৭৩ সালের ১৫ মার্চ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না গ্রামে। পিতা কালীপদ চক্রবর্তী ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা নিলীমা চক্রবর্তী গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ।

সমর চক্রবর্তী চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় ‘নাটিকা’ লিখে ক্লাসরুমেই সহপাঠীদের নিয়ে অভিনয় করেন। এরপর থেকেই তিনি গল্প, কবিতা, ছড়া ইত্যাদি লিখতে শুরু করেন।

সমর চক্রবর্তী এ পর্যন্ত ১২টি মৌলিক গ্রন্থ উপহার দিয়েছেন। তাঁর প্রকাশিত কবিতার সংখ্যা প্রায় তিন হাজার। তাঁর অধিক পঠিত বইগুলোর মধ্যে রয়েছে— দিগন্তের স্বপ্নারোহী, আদিম অশ্বের পিঠে, নক্ষত্র মরে মরে গ্রহ হয়ে যায়, কঙ্কালে কুরচি ফুল, অন্ধকার ডানার মানুষ, সমর চক্রবর্তীর কবিতা, বঙ্গনগরীর বাউল আকাশ এবং গল্পগ্রন্থ রঙিন স্বপ্নের বাসিন্দারা। তাঁর লেখা ভূষণা রাজ্যের ইতিহাস গ্রন্থটি আঞ্চলিক ইতিহাস গ্রন্থের তালিকায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত।

বাংলায় স্নাতকোত্তর এই কবি নিজের সৃজনশীল ও মৌলিক সাহিত্যকর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। চাকরি, উচ্চপদস্থ পদ বা সরকারি-বেসরকারি নানা সুযোগের প্রলোভন তিনি বারবার ত্যাগ করেছেন, শুধু কবিতার জন্য।

সমর চক্রবর্তীর প্রায় দুইশ’ কবিতা ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯৯১ সালে মফস্বল সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হলেও ১৯৯৭ সাল থেকে তিনি দৈনিক আজকের কাগজ, রোববার, দৈনিক বাংলা ৭১, উত্তরাধিকার নিউজ, জবাবদিহি, দৈনিক আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতিসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

বর্তমানে তিনি জনপ্রিয় নিউজপোর্টাল রিপোর্টার্স২৪-এর প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সম্পাদনা করছেন লিটল ম্যাগ শিল্পভূমি ও কথাশিল্প।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কবি   সমর চক্রবর্তী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close