শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:০৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে প্রয়াত সাংবাদিকদের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মুনাজাত করেন মাও. মো. ছমির উদ্দিন। 

কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা পর্ষদের সদস্য সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান, আরিফা ফুড প্রোডাক্টস (চমক) ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান। 

কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- উপদেষ্টা পর্ষদের সদস্য আবু রেজা মোহাম্মদ আব্দুল্লাহ, মাসুদ আলম, মোস্তাফিজার রহমান রানা, ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক আসলাম খান প্রমুখ। 

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার সূধীজন উপস্থিত ছিলেন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close