সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুয়েটিয়ানদের ইফতারে নারায়ণগঞ্জকে বুদ্ধিবৃত্তিকভাবে সহযোগিতার আগ্রহ প্রকাশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নারায়ণগঞ্জের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) নগরীর একটি অন্যতম রেস্তোরাঁয় এই ইফতার মাহফিলের আয়োজন করে বুয়েটিয়ানরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও প্রভোস্ট ড. মো. ইকবাল হোসেন, জেষ্ঠ্য প্রকৌশলী মাহবুব সরওয়ার, আনিসুর রহমান, নূরুজ্জামান, স্থপতি আসিফুর রহমানসহ প্রকৌশলী ও স্থপতিবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিক্ষাবিদ, প্রকৌশলী ও স্থপতিগণ নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে আলোচনা করেন এবং তাদের পক্ষ থেকে বুদ্ধিবৃত্তিকভাবে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

আলোচনা শেষে, নারায়ণগঞ্জের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি স্কলারশীপ প্রোগ্রাম উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট গার্লস স্কুল, নারায়ণগঞ্জ হাই স্কুল ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য স্কলারশীপ হিসেবে শুভেচ্ছা উপহার ঘোষণা করা হয়। বিদ্যালয়গুলোর আমন্ত্রিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পক্ষে তা গ্রহণ করেন এবং মতামত ব্যক্ত করেন।

বর্তমান শিক্ষার্থীদের পক্ষে সামির আহমেদ জানান, অনুষ্ঠানে সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ৮০ জন অংশ নিয়েছেন। ভবিষ্যতে এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং ভিন্ন ভিন্নভাবে নারায়ণগঞ্জে গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বুয়েটিয়ান   ইফতার   নারায়ণগঞ্জ   বুদ্ধিবৃত্তিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close