শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কলাপাড়ায় জাল নোটসহ যুবক আটক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১:২০ পিএম আপডেট: ১৫.০৩.২০২৬ ১:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার টাকার ১৪টি জাল নোটসহ ওহিদুল (১৮) নামের জাল টাকা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে কলাপাড়া পৌরশহরের উপজেলা সড়কের মনিরের বিকাশ পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর প্রেসক্লাব মার্কেট থেকে ১৪ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনেন এই চক্রের সদস্যরা। দোকানদারের সন্দেহ হলে তিনি টাকা ফেরত দিয়ে মোবাইলটি রেখে দেন বলে ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান।

বিকাশ পয়েন্টের মালিক মনির বলেন, ‘ওই ব্যক্তি আমার দোকানে এসে ১৪ হাজার টাকা বিকাশ করতে চায়। আমার সন্দেহ হলে তাকে টাকা দেখাতে বলি। সে টাকা দিলে আমার কাছে সেগুলো জাল মনে হয়। পরে তাকে দোকানের ভেতরে বসিয়ে রেখে পুলিশে খবর দিই।’

তিনি জানান, এর মধ্যে ওহিদুলকে ছাড়াতে মূল হোতা মেহেদী হাসান নামের এক লোক এসে বলে আমি ব্যাপারটা দেখতেছি। আপনি কাউকে কিছু জানাবেন না। তারপর পুলিশ আসলে মূল হোতা সুযোগ বুঝে পালিয়ে যায়। কিন্তু ওহিদুলকে পুলিশ আটক করে।

আটক ওহিদুল বলেন, ‘টাকাগুলো জাল কিনা আমি জানি না। হাসান ভাই আমাকে বলেছিলেন টাকা বিকাশ করে আনতে, তাই আমি গিয়েছিলাম।’

কলাপাড়া থানার এসআই রাকিবুল বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close