সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
গাজীপুরে পাঁচ দফা দাবিতে শ্রমিকদের আলোচনা সভা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:০৩ পিএম

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, কর্মহীন শ্রমিকদের বেকার ভাতা প্রদান এবং বন্ধ কারখানা চালুর দাবিতে গাজীপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার গাজীপুরের নাওজোর এলাকার হর্টিকালচার সেন্টারে শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুরের আহ্বায়ক তমিজ উদ্দিন তনু। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল হোসাইন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি ও শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ গাজীপুরের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম। এছাড়া পরিষদের নেতা ফিরোজ আলী, আশরাফুজ্জামান, মোস্তফা কামাল, আমজাদ হোসেন, শ্রমিক নেত্রী ফেরদৌসী, লুৎফর রহমান, কবির হাওলাদার, হাবিবুর রহমান হাবিব ও আনোয়ার হোসেন বক্তব্য দেন।

নেতৃবৃন্দ বলেন, ডার্ড গ্রুপ, সিজন্স ড্রেসেস লিমিটেড, বিএইচআইএস অ্যাপারেল লিমিটেড, স্বাধীন গার্মেন্টস লিমিটেড, ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং লিমিটেড ও এইচডিবিএফ অ্যাপারেল লিমিটেডসহ বিভিন্ন কারখানায় দীর্ঘদিন ধরে শ্রম অসন্তোষ চলমান রয়েছে। এসব কারখানার শ্রমিকরা দীর্ঘ সময় ধরে বেতন-বোনাস না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং তাদের পাওনা আদায়ের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরছেন। কিন্তু এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা আরও বলেন, ভালুকায় অবস্থিত শেফার্ড জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করলে মালিকপক্ষ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু শ্রমিক আহত হন এবং কয়েকজন শ্রমিকের হাত-পা ভেঙে যায়। আহত শ্রমিকদের অনেকেই বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রমিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঈদের আগে শ্রমিকদের সব বকেয়া বেতন-বোনাস পরিশোধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, কর্মহীন শ্রমিকদের বেকার ভাতা প্রদান এবং বন্ধ কারখানা দ্রুত চালুর জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close