সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:০৬ পিএম

রায়পুরা উপজেলায় নিখোঁজের একদিন পর আব্দুর রহমান নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুর রহমান চরমরজাল গ্রামের শুকুর আলীর ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল আব্দুর রহমান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। এরপর সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার একতলা বাড়ির ছাদে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির একটি টিম কাজ করছে।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পাই। নিখুঁত বিশ্লেষণের জন্য ঢাকার সিআইডি ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে সুরতহাল প্রতিবেদন করবে।”

মরদেহের আলামত যেন নষ্ট না হয়, সেজন্য পুলিশ কাজ করছে। সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে আছেন।

এদিকে শিশু আব্দুর রহমানের এমন রহস্যজনক মৃত্যুতে চরমরজাল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রায়পুরা   নিখোঁজ   শিশু   মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close