রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
লাকসামে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল
লাকসাম (কুমিল্লা) পতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:৩২ পিএম আপডেট: ১৫.০৩.২০২৬ ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​কুমিল্লার লাকসামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) লাকসাম উপজেলা, পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মুদাফরগঞ্জের পাশাপুরস্থ আবুল কালাম হাইস্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। 

প্রধান অতিথির বক্তব্যে এলাকার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আমরা ঈদুল ফিতরের আগেই একটি পাইলট স্কিম চালু করছি। এর আওতায় প্রতিটি ইউনিয়নের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহার সংস্কারের জন্য ৩ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হবে। পর্যায়ক্রমে সব ধর্মীয় প্রতিষ্ঠান এই বরাদ্দের আওতায় আসবে।’

​তিনি জানান, প্রতিটি উপজেলার উন্নয়নে সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই সুবাদে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার জন্য মোট ২০০ কোটি টাকার উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

​​ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ​জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, ​গণঅধিকার পরিষদের প্রতিনিধিদল, ​এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম।

​অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close