সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঠাকুরবাড়ি এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা, সাড়ে চার শতাধিক ফেনাড্রিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।  

রোববার (১৫ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেন রূপগঞ্জ থানা পুলিশ। 

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোঁপঝাড় ও ইরিখেত থেকে ৫ বস্তা গাজা, ৩ শতাধিক ফেনাড্রিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। সে সময় পৃথক অভিযানে ২ জনকে ম্যাগজিনসহ পিস্তল, মাদকবহনকারী প্রাইভেটকারসহ চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মী এবং জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করায় আমরা মাদক উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখতে পারছি। গত ২ সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। পাশাপাশি দুঃখজনকভাবে পুলিশের সাথে মাদকের সম্পৃক্ততায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।ইতোমধ্যে ৩ জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।’ 

এ সময় তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে মাদকের সবগুলো স্পটে অভিযান হবে।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   মাদক   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close