মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর       কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণমন্ত্রী      রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      
দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জে সাড়ে চার হাজার পরিবার পেল ঈদ উপহার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:৫৩ পিএম আপডেট: ১৫.০৩.২০২৬ ২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাজী ইদ্রিস আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় নিজ বাসভবনে অসহায় সাধারণ মানুষের মাঝে এ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

হাজী ইদ্রিস আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন।

মাশুকুল ইসলাম বলেন, “বিএনপি দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়ে একটি উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্যই আজকে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। তার বাবা জিয়াউর রহমান যখন দলটি করেছিলেন, তার উদ্দেশ্যই ছিল বাংলাদেশের যেকোনো প্রয়োজনে, জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এই দল বা দলের কর্মীরা সবার আগে মানুষের পাশে এসে দাঁড়াবে।’’

তিনি আরও বলেন,“আপনারা অনেক সৌভাগ্যবান। কাউন্সিলর ইকবাল বিগত দিনগুলোতে আন্দোলন-সংগ্রামে জেলে থাকার পরও আপনাদের কথা তিনি ভুলে যাননি। তার সামর্থ্য অনুযায়ী সবসময় আপনাদের পাশে থেকেছেন।”

মাশুকুল ইসলাম বলেন, “আজকে আমাদের সৌভাগ্য যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নারীদের আত্মসম্মান ও সামাজিক অবস্থান বৃদ্ধির জন্য নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন তিনি। আপনারা জানেন, ইতিমধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই তিনি প্রথম যে কাজটি করেছেন, তা হলো মানুষের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। এই ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হলো— যে প্রান্তিক গোষ্ঠীর নারীরা আছেন, তারা অনেক জায়গায় অবহেলিত হন এবং অনেক অসম্মানের শিকার হন।

“প্রত্যেক নারীর সম্মান ও আত্মমর্যাদা বৃদ্ধির জন্য এই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। কেউ যদি আপনার পাশে না থাকে, সরকার আপনার পাশে থাকবে। সরকার আপনার পাশে থেকে আপনার আত্মসামাজিক মর্যাদা উন্নয়নে কাজ করবে। তাই আপনারা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন।”

এ সময় নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, নাসিক ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিদ্ধিরগঞ্জ   পরিবার   ঈদ উপহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close