শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ঈদুল ফিতর উপলক্ষে গঙ্গাচড়ায় দুস্থদের মাঝে কাপড় বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম আপডেট: ১৫.০৩.২০২৬ ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন নাজিম উদ্দিন প্রামানিক লিজু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঙ্গাচড়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

রবিবার (১৫ মার্চ) সকালে গঙ্গাচড়া সদরের নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় এলাকার অসংখ্য দরিদ্র মানুষ উপস্থিত থেকে ঈদের উপহার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখেরুজ্জামান মিলন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য ও গঙ্গাচড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।

এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল গফুর, সভাপতি, গঙ্গাচড়া সদর ইউনিয়ন বিএনপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আখেরুজ্জামান মিলন বলেন, “নাজিম উদ্দিন প্রামানিক লিজু সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। ঈদের মতো আনন্দের সময়ে গরিব ও অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি, ভবিষ্যতেও তিনি এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যাবেন।”

তিনি আরও বলেন, “গঙ্গাচড়া উপজেলার উন্নয়ন ও মানুষের সেবা নিশ্চিত করতে নাজিম উদ্দিন প্রামানিক লিজু একজন যোগ্য ও মানবিক নেতৃত্ব হিসেবে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।”

এ সময় নাজিম উদ্দিন প্রামানিক লিজু বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই আমাদের দায়িত্ব। গঙ্গাচড়া উপজেলার গরিব ও অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাপড় বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close