শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
লালপুরে নবজাতক চুরির চেষ্টা, স্থানীয়দের সচেতনতায় উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় বাড়ি থেকে এক মাস বয়সী নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে যায় এক তরুণী। পরে স্থানীয়দের সচেতনতা ও তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, উপজেলার নবীনগর গ্রামের আরশেদ মোল্লার মেয়ে বিজলী খাতুনের বিয়ে হয়েছে পাশের নূরুল্লাপুর গ্রামের ভ্যানচালক মো. লালুর সঙ্গে। তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং প্রায় এক মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন।

শনিবার দুপুরে শিশুটির চিকিৎসার জন্য বিজলী খাতুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে এক অজ্ঞাতপরিচয় তরুণীর (১৮) সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই তরুণী বিজলী খাতুনের সঙ্গে নবীনগরে তার বাবার বাড়িতে আসে।

সন্ধ্যার দিকে শিশুটিকে কোলে নিয়ে বাড়ির আঙিনায় হাঁটছিলেন ওই তরুণী। একপর্যায়ে সুযোগ বুঝে নবজাতকটিকে নিয়ে তিনি পালিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং লালপুর থানায় খবর দেন। এরপর পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে।

রোববার সকালে উপজেলার লক্ষণবাড়ীয়া এলাকায় এক কিশোরীকে নবজাতক শিশুসহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সকালে হাঁটতে বের হওয়া এক নারী সন্দেহ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদ দেখে ঘটনাটি সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। পরে জিজ্ঞাসাবাদ করলে ওই কিশোরী ভয়ে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ওই নারী নবজাতকটিকে উদ্ধার করে নবীনগরে নিয়ে আসেন। পরবর্তীতে শিশুটিসহ উদ্ধারকারী নারীকে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নবজাতকসহ নাটোর আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close