রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বকশীগঞ্জে তেল সংকট ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জ্বালানি তেল সংকট ও অটোরিকশা ছিনতাইয়ের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৫ মার্চ) দুপুরে বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় ছাত্র সমাজ ও অটোরিকশা চালকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র সমাজ ও অটোরিকশা চালক নেতারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক সময় দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছে না। এতে করে চাষিরা ধান ক্ষেতে পানি দিতে পারছে না। ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অটোরিকশা বা অটোভ্যান ছিনতাইয়ের ঘটনাও বৃদ্ধি পেয়েছে ব্যপক হারে। চালকদের দাবি, রাত আর দিন মানতেছেনা ছিনতাইকারীরা, বিভিন্ন সড়কে যাত্রী সেজে কিছু অসাধু চক্র অটোরিকশা ছিনতাই করছে। এতে করে চালকদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার আহমেদ সুমন। তিনি বলেন, অটোরিকশা চালকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ শ্রমজীবী শ্রেণি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি সংকট নিরসনে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ চালকদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মানববন্ধনে অটোরিকশা চালকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বকশীগঞ্জ   তেল সংকট   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close