রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় গ্রাম আদালত কার্যক্রম নিশ্চিতকরণে অবহিতকরণ সভা
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চান্দলা ইউনিয়ন পরিষদের আয়োজনে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত কার্যক্রম নিশ্চিতকরণে প্রচারণা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (১৫ মার্চ) সকাল ১০টায়  উপজেলার চান্দলা ইউনিয়নের বেদেপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

চান্দলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী।

সভায় শাহাব উদ্দিন মুরাদ অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত নিশ্চিতকরণে পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন ও সকলের সহযোগিতা কামনা করেন।
 
সভায় উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণের সমন্বয়কারী মো. রমজান আলী, ইউনিয়ন পরিষদ অফিস সহকারী শ্রী উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় নারী, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠী, জাতিগত সংখ্যালঘুসহ সকল শ্রেণির মানুষকে গ্রাম আদালত কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান অতিথিরা।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া    গ্রাম আদালত    জেন্ডার সংবেদনশীল    অন্তর্ভুক্তিমূলক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close