রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
‘ওকালতি করি তো তাই মাই লর্ড শব্দটা মুখে চলে আসে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশনে তখন প্রশ্নোত্তর পর্ব চলছিল। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড জাহিদ হোসেনকে খুঁজছিলেন। তিনি অনুপস্থিত থাকায় উঠে দাঁড়ান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রশ্নোত্তর পর্বের শুরুতেই তিনি স্পিকারকে ‘মাননীয় স্পিকার’র জায়গায় ‘মাই লর্ড’ বলে সম্বোধন করেন। পরে এ নিয়ে দুঃখ প্রকাশও করেন পেশায় আইনজীবী এ সংসদ সদস্য। 
 
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন ঘটনার পর প্রতিমন্ত্রী এ নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ‘মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি। কয়েকবার ‘মাই লর্ড’ বলে ফেলেছি। ওকালতি করতে করতে ‘মাই লর্ড’ শব্দটা মুখে চলে আসে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট।’
 
এদিন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পুতুল বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত ভাতা সরবরাহ পর্যায়ে নানান অনিয়মের খবর পাওয়া যায়। অনেকের কাছে টাকা দাবি করা হয়। এটি অবশ্যই একটি দুর্নীতি। সরবরাহ কার্যক্রমের বিষয়টি যতটা সম্ভব স্বচ্ছতার মধ্যে নিয়ে আসার চেষ্টা থাকবে।
 
তিনি বলেন, সরকার ‘ফ্যামিলি কার্ড’ নামে বড় একটি প্রকল্প নিয়েছে। ক্রমান্বয়ে সমন্বিত পদ্ধতির মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি পরিবারের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে।
 
‘বর্তমানে দেশে অত্যন্ত ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে। এর থেকে দেশকে যেমন উঠিয়ে দাঁড় করাতে হবে, তেমনই সুবিধাভোগীরা যেন উপকৃত হয়, সেটাও দেখতে হবে’—যোগ করেন প্রতিমন্ত্রী।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মাই লর্ড   ওকালতি   মাননীয় স্পিকার   সংসদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close