শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন শহরের হবিগঞ্জ রোড এলাকার বাসিন্দা মো. রুকুম উদ্দিন ওরফে দুলন। 

রোববার (১৫ মার্চ) বিকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ ও দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুকুম উদ্দিন জানান, তার পিতা মো. আলাউদ্দিন ২০০১ সালের ১২ জুলাই জাহেদা বেগমের কাছ থেকে ২৭৯৮/০১ নম্বর দলিলের মাধ্যমে ১০ শতাংশ জমি কিনেন। জমির এসএ খতিয়ান নম্বর ১৫৯৪ এবং দাগ নম্বর ৪২২২। জমি ক্রয়ের পর থেকে প্রায় ২৫ বছর ধরে তারা জমিটি ভোগ দখলে রেখে গাছপালা রোপণ ও কৃষিকাজ করে আসছেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি ফারুক আহমেদ ও জিল্লুর রহমান নামে দুই ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। 

তাদের কাছে জমির কাগজপত্র দেখতে চাইলেও তারা কোনো বৈধ দলিল দেখাতে পারেননি বলে দাবি করেন রুকুম উদ্দিন। 

রুকুম উদ্দিনের দাবি, গত মঙ্গলবার (১০ মার্চ) সকালে ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে প্রতিপক্ষ তার বাবার খরিদা জমি দখলের চেষ্টা করে। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

একই দিন সন্ধ্যায় আবারও জমি দখলের উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। 

রুকুম উদ্দিন আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বরং প্রতিপক্ষ উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।

রুকুম উদ্দিন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সন্ত্রাসী কায়দায় হামলা ও ভয়ভীতি দেখানোয় আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   জমি দখলের চেষ্টা   হামলা   প্রশাসনের হস্তক্ষেপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close