শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শিবচরে অগ্নিকাণ্ডে দুইটি গরু পুড়ে ছাই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। গোয়ালঘরে থাকা দুইটি গরু আগুনে পুড়ে মারা গেছে। 
    
রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার শিবচর পৌরসভার যাদুয়ারচর গ্রামে কৃষক সেলিম শিকদারের গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবি, এতে কৃষকের চার লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। 
 
জানা যায়, গোয়ালঘরের আগুন নিমিষেই চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে রওনা দিয়েছিলাম। পরে আবার স্থানীয়রা ফোনে জানান, আগুন নেভানো হয়েছে। আপনাদের আসার প্রয়োজন নেই।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শিবচর    অগ্নিকাণ্ড    গরু    ছাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close